নিউইয়র্ক ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গ্রাফিতি মুছে লেখা হলো ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল

  • আপডেটের সময় : ১১:৪১:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে আঁকা জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি ও শহীদ আবু সাঈদের প্রতিকৃতি মুছে সেখানে ‘জয় বাংলা’ লেখার অভিযোগ উঠেছে।

মুখোশ পরা কয়েকজনের গ্রাফিতি মুছে ফেলার ৫৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফটিকছড়ি পৌরসভার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে এ ঘটনা ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা গেঞ্জি পরা মুখোশধারী এক ব্যক্তি স্প্রে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি ও বাংলাদেশের মানচিত্র মুছে ফেলছেন।

কালো পোশাক পরা আরেক মুখোশধারী দেওয়ালে আঁকা জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি মুছে দিচ্ছেন। পরে মুছে ফেলা অংশে ‘জয় বাংলা’ লেখা হয়। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে একটি শব্দও লিখতে দেখা যায় ভিডিওতে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।

তিনি বলেন, ভিডিও দেখে এরই মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জুলাই গ্রাফিতি মুছে লেখা হলো ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল

আপডেটের সময় : ১১:৪১:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬