নিউইয়র্ক ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেসুসের অধীনে বিদায়ী ম্যাচও খেলবেন না রোনালদো

  • আপডেটের সময় : ১২:১৮:১৫ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

‘জার্সিটা ফিরিয়ে দিলাম।’ এই কথা বলে বৃহস্পতিবার জাতীয় দল ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষটা সুরে বাঁধা ছিল না। সেপ্টেম্বরে ওয়েলসের বিপক্ষে ম্যাচে বদলি হয়ে মাঠ ছাড়াই হয়ে রইল তার শেষ ম্যাচ। এরপর নরওয়ের বিপক্ষে কোচ জর্জ জেসুস তাকে পুরো ম্যাচ বসিয়ে রাখেন। 

সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্প ছেড়ে যান রোনালদো। অনুমতি ছাড়া ক্যাম্প ছাড়ায় ফেডারেশন তাকে এক মাসের নিষেধাজ্ঞা দেয়। সেই শাস্তি শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই এল অবসরের ঘোষণা।

সিদ্ধান্ত হুট করে এল, এই আক্ষেপ লুকাননি কোচ জেসুস। ক্যাম্প ছাড়ার পর রোনালদো খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর জেসুস তার জন্য দরজা খোলা রেখেছিলেন। এখন জেসুস বলেছেন, রোনালদো বিশ্বখ্যাত আইকন, পর্তুগালের জন্য আদর্শ। তিনি দলের অডিটোরিয়ামে তার একটি বড় ছবি লাগিয়েছেন, যাতে তরুণরা প্রতিদিন সেই উদাহরণ দেখতে পায়। 

জেসুস আরও বলেছেন, রোনালদোকে তিনি থেকে যেতে বলেছিলেন, কারণ পাশে তাকে দরকার ছিল। সিদ্ধান্ত মানতেই হবে। তবে রোনালদো পর্তুগিজদের হৃদয়ে সব সময় থাকবেন।

আরও একটি বিদায়ের গল্প অনিশ্চিত হয়ে আছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, পর্তুগাল ফুটবল ফেডারেশন রোনালদোকে নভেম্বরের স্কোয়াডে রেখে একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভেবেছিল। ফেডারেশন সভাপতি পেদ্রো প্রয়েঙ্কাকে রোনালদো নাকি জানিয়ে দিয়েছেন, বর্তমান কোচিং স্টাফের অধীনে বিদায়ী ম্যাচে খেলার ইচ্ছা তার নেই। ফেডারেশন তাকে দেশের ‘চিরন্তন অধিনায়ক’ হিসেবে সম্মান জানাতে অন্য কোনো স্মারক বা সংবর্ধনার কথা ভাবছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্রের ‘দ্বিতীয় ওবামা’ জন ওসফ

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জেসুসের অধীনে বিদায়ী ম্যাচও খেলবেন না রোনালদো

আপডেটের সময় : ১২:১৮:১৫ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬