নিউইয়র্ক ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় কোটা থেকে গ্রেপ্তার ৩

  • আপডেটের সময় : ০২:২৭:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। রাজস্থানের কোটা রেলস্টেশনে পুনে-জয়পুর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তদন্তকারীদের ধারণা, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থানের অ্যান্টি-গ্যাংস্টার টাস্কফোর্স (এজিটিএফ) ও কোটা সিটি পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। ওই অভিযানেই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানান, ঘটনার পর অভিযুক্তরা প্রথমে গুজরাটের সুরাটের দিকে পালিয়ে যান। পরে পুনে-জয়পুর এক্সপ্রেসে যাত্রা শুরু করলে কোটা স্টেশনে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হরিয়ানার সোনিপতের ১৭ বছর বয়সী এক কিশোর ও ১৮ বছর বয়সী রেহান রয়েছেন। অন্যজন বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী হৃতিক কুমার, যিনি রোশন নামেও পরিচিত। তিনি মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম এলাকায় থাকতেন এবং র‍্যাপিডো চালক হিসেবে কাজ করতেন। পুলিশের প্রাথমিক ধারণা, তাদের দুজন সরাসরি গুলি চালানোর ঘটনায় অংশ নিয়েছিলেন, আর অপরজন পালিয়ে যেতে সহায়তা করেন।

তদন্তকারীদের ধারণা, হামলার আগে টাইগার শ্রফের গতিবিধি পর্যবেক্ষণ করেছিলেন অভিযুক্তরা। অভিনেতা প্রতি রোববার মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটবল মাঠে যেতেন। সেখান থেকে গাড়িতে ফেরার সময় তাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে মনে করছে পুলিশ।

তদন্তে আরও জানা গেছে, গুলি চালানোর পর হামলাকারীরা ভিলে পারলে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে পালিয়ে যান। পরে আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে রেখে ট্রেনে ওঠেন তারা। প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, এরপর মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে গুজরাটে প্রবেশ করেন অভিযুক্তরা।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালকসহ আরও একজন আহত হন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে দায় স্বীকার করে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। তবে পোস্টটির সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

এদিকে, ঘটনার পর রোববার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় টাইগার শ্রফের বাসায় যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তার পরিবারকে নিরাপত্তার আশ্বাস দেন।

শিন্ডে বলেন, মুম্বাইয়ে অপরাধী চক্রের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। ১৯৯০-এর দশকে যেভাবে গ্যাংগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল, আবারও একইভাবে অপরাধী চক্রের শিকড় উপড়ে ফেলার সময় এসেছে। হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘গুলি চালালে গুলির জবাব দেওয়া হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় কোটা থেকে গ্রেপ্তার ৩

আপডেটের সময় : ০২:২৭:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬