নিউইয়র্ক ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য

  • আপডেটের সময় : ০২:২৬:২৩ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সালমান খানের সঙ্গে কাজ করা বলিউডের কেউ বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি না মানলে পরবর্তী লক্ষ্য হবেন বলে হুমকি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনার পর এ হুমকি আসে। তবে গুলির ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত করেনি মুম্বাই পুলিশ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের প্রতিনিধি দাবি করে হামলার দায় স্বীকার করেছেন। পোস্টে হারমান সান্ধুর নামও উল্লেখ করা হয়।

ওই পোস্টে বলা হয়, টাইগারকে ফোন করে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি কথা না শোনায় তাকে শিক্ষা দেওয়া হয়েছে। মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গনে যারা তাদের কথা শুনবেন না কিংবা সালমান খানের সঙ্গে কাজ করবেন, তাদেরও পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। তবে পোস্টটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে নেই।

রোববার সন্ধ্যায় জুহুর পুষ্পা পার্কের কাছে এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ক্লাবে ফুটবল খেলা শেষে ফিরছিলেন টাইগার। এ সময় মোটরসাইকেলে আসা তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। ঘটনায় তিনজন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে টাইগারের গাড়িচালক ফিরদৌসের হাতে গুলি লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্স পৌঁছায়। হামলাকারীদের খুঁজতে আশপাশের এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়। তদন্তের অংশ হিসেবে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন কর্মকর্তারা। গুলির খোসা সংগ্রহে ঘটনাস্থলে যান ব্যালিস্টিক বিশেষজ্ঞরাও। এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন, টাইগার তার বিএমডব্লিউ গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই গুলি চালানো হয়। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ১ ফেব্রুয়ারি জুহুতে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাসভবনের বাইরে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। মধ্যরাতের পর নয়তলা ভবনটিকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। একটি গুলি ভবনের প্রথম তলায় থাকা জিমের কাচে লাগে। ওই ঘটনায় কেউ আহত হননি।

২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ছেলে জিশান সিদ্দিকীর কার্যালয়ের কাছে গুলিতে নিহত হন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকী। গাড়িতে ওঠার সময় মুখোশধারী তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে ৬৬ বছর বয়সে মারা যান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সালমানের সঙ্গে যে কাজ করবে সেই পরবর্তী লক্ষ্য

আপডেটের সময় : ০২:২৬:২৩ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬