নিউইয়র্ক ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘টেস্টের এক ইনিংসে ৫০০ রান করবে বৈভব’

  • আপডেটের সময় : ১১:৫৬:৪৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৫০০ রান করার মতো সামর্থ্য আছে ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর। সম্প্রতি এমনই ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন। তার বিশ্বাস, আগামী পাঁচ বছরের মধ্যেই এক ইনিংসে ৫০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন ভারতের উদীয়মান এই তারকা। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পিটারসেন লিখেছেন, ‘একটা কথা বলে রাখি- আগামী পাঁচ বছরের মধ্যে বৈভব টেস্ট ম্যাচে ৫০০ রান করবে!’

সম্প্রতি ব্যাট হাতে রেকর্ড গড়ে আলোচনায় এসেছেন বৈভব। দোহায় এসিসি মেনস রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। ৩৮৪.৯০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন এই বাঁহাতি ব্যাটার।

ওই ইনিংসের পরও বৈভবের প্রশংসা করেছিলেন পিটারসেন। ২৪ নভেম্বর এক্সে তিনি লিখেছিলেন, পেশাদার ক্যারিয়ারের শুরুতেই একের পর এক রেকর্ড গড়া অসাধারণ ব্যাপার। অনেক ক্রিকেটার পুরো ক্যারিয়ারেও যা করতে পারেন না, বৈভব তা করে দেখাচ্ছেন বলেও মন্তব্য করেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘টেস্টের এক ইনিংসে ৫০০ রান করবে বৈভব’

আপডেটের সময় : ১১:৫৬:৪৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬