নিউইয়র্ক ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ নম্বরে ব্যাট করতে নেমে বিশ্ব রেকর্ড, শেষ জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান

  • আপডেটের সময় : ১১:৫৯:০১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের পেসার জয়দেব উনাদকাট। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে এই কীর্তি গড়েন সৌরাষ্ট্রের অধিনায়ক। 

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টুর্নামেন্টের এলিট ‘বি’ গ্রুপের ম্যাচে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নামে সৌরাষ্ট্র। ইনিংসের শেষ দিকে ১১ নম্বরে ব্যাটিংয়ে নামেন ভারতের হয়ে ৪ টেস্ট, ৮ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলা উনাদকাট। ২৬ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ইংলিশ স্পিনার ড্যানি ব্রিগসের দখলে। ২০২০ সালের বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের বিপক্ষে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ১৮ বলে অপরাজিত ৩৫ রান করেছিলেন তিনি। 

সেই রেকর্ড ভেঙে নতুন চূড়ায় উঠলেন উনাদকাট। মজার বিষয় হলো, ব্রিগসের রেকর্ড গড়ার ম্যাচে যেমন অ্যাডিলেড হেরেছিল, উনাদকাটের বিশ্ব রেকর্ডের দিনও পরাজিত দলেই থাকতে হলো সৌরাষ্ট্রকে।

উনাদকাটের এই ইনিংসে বড় ভূমিকা রাখে শেষ উইকেটে চেতন সাকারিয়ার সঙ্গে তার জুটি। দুজন মিলে ৪৯ বলে যোগ করেন ৬২ রান, যেখানে সাকারিয়ার অবদান ২৫ বলে ২১ রান। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটির তালিকায় এটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ।

দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি এখনো গ্রান্ট এলিয়ট ও জুলফিকার বাবরের দখলে। ২০১৬ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে দশম উইকেটে ৬৩ রান যোগ করেছিলেন তারা। মাত্র ১ রানের জন্য সেই রেকর্ড স্পর্শ করা হয়নি উনাদকাট ও সাকারিয়া জুটির।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

১১ নম্বরে ব্যাট করতে নেমে বিশ্ব রেকর্ড, শেষ জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান

আপডেটের সময় : ১১:৫৯:০১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬