নিউইয়র্ক ১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়ানার মৃত্যুর পর আনন্দে আত্মহারা হয়েছিলেন রাজা তৃতীয় চার্লস

  • আপডেটের সময় : ০৪:৩২:২২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর তার সাবেক স্বামী ও বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে ‘আনন্দে আত্মহারা’ মনে হয়েছিল বলে দাবি করেছেন ডায়ানার ভাই আর্ল স্পেন্সার। ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর খবর পাওয়ার পর চার্লসকে ফোন করলে তার কথার টোন শুনে এমনটাই মনে হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

ডায়ানাকে নিয়ে লেখা নিজের স্মৃতিকথায় আর্ল স্পেন্সার দাবি করেছেন, ওই সময় চার্লসকে তার কাছে এতটাই খুশি মনে হয়েছিল যে তার মনে হয়েছিল, তিনি যেন ‘লটারি জিতেছেন’।

তবে আর্ল স্পেন্সারের এই দাবির তীব্র বিরোধিতা করেছে বাকিংহ্যাম প্যালেস। ব্রিটিশ রাজার দপ্তর জানিয়েছে, এসব দাবির কোনো সত্যতা নেই।

১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। এর আগে তৎকালীন প্রিন্স চার্লসের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। ১৯৯৬ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।

ডেইলি মেইলে প্রকাশিত স্মৃতিকথায় আর্ল স্পেন্সার লিখেছেন, ডায়ানার গাড়ি দুর্ঘটনার খবর তিনি দক্ষিণ আফ্রিকায় নিজের বাড়িতে অবস্থান করার সময় তার আরেক বোন জেনের কাছ থেকে পান।

তিনি লিখেছেন, ডায়ানার মৃত্যুর খবর জানার পর তিনি যাদের ফোন করেছিলেন, তারা সবাই শোক ও সহমর্মিতা প্রকাশ করেছিলেন। তবে চার্লসের সঙ্গে কথা বলার সময় তার আচরণ অন্যরকম মনে হয়েছিল বলে দাবি করেন তিনি।

আর্ল স্পেন্সারের ভাষ্য অনুযায়ী, চার্লস তাকে ফোনে জানান, পরদিন সকালে বালমোরাল প্রাসাদে নিজেদের শয়নকক্ষে থাকা প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে তাদের মায়ের মৃত্যুর খবর দেওয়া হবে।

এ বিষয়ে প্রিন্স হ্যারির প্রতিনিধি জানিয়েছেন, বইয়ে উল্লেখ করা বিষয়টি নিয়ে তারা কোনো মন্তব্য করবেন না।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ডায়ানার মৃত্যুর পর আনন্দে আত্মহারা হয়েছিলেন রাজা তৃতীয় চার্লস

আপডেটের সময় : ০৪:৩২:২২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬