নিউইয়র্ক ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় যাচ্ছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ

  • আপডেটের সময় : ০১:২৪:৪৪ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) ঢাকায় যাচ্ছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত সফরে তিনি ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে ডাচেস অব এডিনবার্গ কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন। এ সফরে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, নারী ও শিশুদের সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলো।

জানা গেছে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর চালিয়ে যাচ্ছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরও তার এ ধরনের কর্মসূচির অংশ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ঢাকায় যাচ্ছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ

আপডেটের সময় : ০১:২৪:৪৪ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬