নিউইয়র্ক ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে ঘুরতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী

  • আপডেটের সময় : ০৩:৫২:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের শহর মারদিন পরিদর্শনের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক দক্ষিণ কোরীয় পর্যটক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরতুকলু জেলা মুফতির কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শেভন নামের ওই পর্যটক শহরটি পরিদর্শনের সময় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে মুফতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার ধর্ম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি আরতুকলু জেলার মুফতি সুলেমান বারানের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সেখানে শেভন ইসলামের মূল ইমানি বাক্য ‘শাহাদা’ পাঠ করে আনুষ্ঠানিকভাবে মুসলিম হন।

ধর্ম পরিবর্তনের পর শেভন তার নতুন নাম রাখেন ‘আবদুল্লাহ’। অনুষ্ঠান শেষে মুফতি সুলেমান বারান তার হাতে পবিত্র কুরআনের একটি কপি উপহার হিসেবে তুলে দেন।

শত শত বছরের প্রাচীন স্থাপত্য ও বিভিন্ন সভ্যতার মেলবন্ধনে সমৃদ্ধ মারদিন শহরটি দেশি-বিদেশি পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় ভ্রমণ গন্তব্য।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তুরস্কে ঘুরতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী

আপডেটের সময় : ০৩:৫২:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬