নিউইয়র্ক ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দূরপাল্লার প্রায় সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র: প্রতিবেদন

  • আপডেটের সময় : ০৮:৫৫:০৭ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র তাদের বিশ্বব্যাপী মজুত থাকা দূরপাল্লার নিখুঁত নিশানা করার ক্ষেপণাস্ত্রের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও সিবিএস নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তিনটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস (এটিএসিএমএস) এবং প্রিডিসন স্ট্রাইক মিসাইলের প্রায় সবকটিই ব্যবহার করেছে। একই সঙ্গে সিবিএস নিউজও প্রকাশ করেছে যে বিশ্বজুড়ে থাকা যুক্তরাষ্ট্র তাদের এসব অস্ত্রের বৈশ্বিক মজুত প্রায় শেষ করে এনেছে।

পেন্টাগন অবশ্য এসব দাবির তীব্র বিরোধিতা করেছে। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল সিবিএস নিউজকে জানান যে মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় ও স্থানে তা কার্যকর করার মতো পর্যাপ্ত উপাদান তাদের রয়েছে।

এর আগেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ অস্ত্র ও গোলাবারুদের ঘাটতি সম্পর্কিত সমস্ত উদ্বেগ বা জল্পনা-কল্পনা একইভাবে খারিজ করে দিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দূরপাল্লার প্রায় সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র: প্রতিবেদন

আপডেটের সময় : ০৮:৫৫:০৭ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬