নিউইয়র্ক ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের শোকে নীরব হবে চ্যাম্পিয়নস লিগ

  • আপডেটের সময় : ০৯:৪৩:১৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যায় স্বজন হারানো মানুষগুলোর পাশে দাঁড়াল ইউরোপীয় ফুটবল। শোকের এই সময়ে মাঠে নামার আগে নীরব থাকবে চ্যাম্পিয়নস লিগ। ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের প্রথম ম্যাচডেতে প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। একই সঙ্গে মাঠে প্রদর্শিত হবে একটি বিশেষ ব্যানার। তাতে লেখা থাকবে, ‘You are not alone Nepal’। 

গতকাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ২৬ আগস্ট নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এই সংহতি প্রকাশের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নেপালের দুর্গত মানুষ এবং স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সংহতি ও সমর্থনের প্রতীক হিসেবেই এই আয়োজন। উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিন বলেছেন, এই সপ্তাহের ম্যাচগুলোর আগে পুরো ইউরোপীয় ফুটবল পরিবার একসঙ্গে দাঁড়াবে।

নেপালের মানুষের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানানোই তাদের উদ্দেশ্য। এই কঠিন সময় পার করে ঘুরে দাঁড়ানোর পথে নেপালের মানুষের শক্তি ও সহনশীলতা কামনা করেছেন তিনি। এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হবে ২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব। আজ শুরু হচ্ছে প্রথম ম্যাচডে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এবারও প্রতিযোগিতার লিগ পর্বে ৩৬টি দল রয়েছে। প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ।

২০২৬-২৭ মৌসুমে এটিই ৩৬ দলের একক লিগ কাঠামোর তৃতীয় মৌসুম। আজ মুখোমুখি হবে এথেন্স ও লাস্ক এবং ক্লাব ব্রুজ ও অ্যাস্টন ভিলা। একই দিনে বরুশিয়া ডর্টমুন্ড খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। পোর্তোর প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। লিল মুখোমুখি হবে রিয়াল বেতিসের। আর দিনের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের ম্যাচ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

গাজায় অপরাধের ‘প্রমাণ মুছে ফেলার’ চেষ্টা করছে ইসরায়েল

নেপালের শোকে নীরব হবে চ্যাম্পিয়নস লিগ

০৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নেপালের শোকে নীরব হবে চ্যাম্পিয়নস লিগ

আপডেটের সময় : ০৯:৪৩:১৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬