নিউইয়র্ক ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে, বেড়েছে কুয়াশা

  • আপডেটের সময় : ০১:৩৫:৪৪ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা আরও কমেছে। সেই সঙ্গে বেড়েছে কুয়াশার প্রকোপ। এতে জেলাজুড়ে শীতের অনুভূতি বাড়ছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি আরও তীব্র হয়। রাতে কম্বল ব্যবহার করতে হচ্ছে। সকালে বাইরে বের হতেও গরম কাপড় পরতে হচ্ছে।

এদিকে রাত ও ভোরে ঠান্ডা বাতাসের কারণে দুর্ভোগে পড়ছেন রিকশাচালক ও মোটরসাইকেল আরোহীরা। তাদের ভাষ্য, রাতে ও সকালে যানবাহন চালানোর সময় ঠান্ডা বাতাসে বেশ কষ্ট হচ্ছে। এ কারণে কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় জ্যাকেটসহ গরম পোশাক ব্যবহার করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। রোববার সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

এর আগে শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

জিতেন্দ্রনাথ রায় আরও জানান, আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এতে পঞ্চগড়ে শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে, বেড়েছে কুয়াশা

আপডেটের সময় : ০১:৩৫:৪৪ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬