নিউইয়র্ক ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২ মাদ্রাসাশিক্ষার্থী

  • আপডেটের সময় : ১২:৩০:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে সায়মন ইসলাম সাদিক (১৬) এবং ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে রেদওয়ানুল হোসেন রাহাত (১৮)। আহত ফজলে রাব্বি শাহ (১৭) একই ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিন বন্ধু একটি মোটরসাইকেলযোগে প্রাইভেট শেষে বাসার দিকে যাচ্ছিলেন। পথে চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় পৌঁছালে রাস্তায় মোড় নিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই গুরুতর আহত হয়। 

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত ফজলে রাব্বিকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন মাদ্রাসা ছাত্রের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এর মধ্যে দুইজন মারা গেছেন। নিহতদের মরদেহের সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

র‍্যাংকিংয়ে হৃদয়ের ১১৫ ধাপ উন্নতি

১২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২ মাদ্রাসাশিক্ষার্থী

আপডেটের সময় : ১২:৩০:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬