নিউইয়র্ক ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের পর ওসি প্রত্যাহার

  • আপডেটের সময় : ১২:২০:২৫ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বেড়া পৌর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত জিসান নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, প্রশাসনিক কারণে ওসি নয়ন কুমারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। তবে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর জেরে গত দুই দিনে দুই পক্ষের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া থানার সামনে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। এ সময় বিএনপি ও ছাত্রদলের কর্মী-সমর্থকেরা তাদের ধাওয়া দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপির নেতা-কর্মী এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের পর ওসি প্রত্যাহার

আপডেটের সময় : ১২:২০:২৫ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬