নিউইয়র্ক ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের

  • আপডেটের সময় : ১২:২৩:০৮ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পিরোজপুরে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের

আপডেটের সময় : ১২:২৩:০৮ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬