নিউইয়র্ক ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

  • আপডেটের সময় : ১১:৩১:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বরখাস্তের এই আদেশ দেওয়া হয়।

বরখাস্ত হওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন- সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকান্দার। গত ৯ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার দেব্রত সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়।

এতে বলা হয়, দেব্রত সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে ১৮ আগস্ট বিভাগীয় মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে একই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে বিবেচিত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেব্রত সরকার, সহকারী পুলিশ সুপার, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ি (সাবেক সার্কেল অফিসার, পাংশা সার্কেল, রাজবাড়ী)-কে বিভাগীয় মামলা রুজুর তারিখ ১৮ আগস্ট থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এদিকে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে রাঙ্গামাটির সদর সার্কেলে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে বুধবার (১৮ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. তারেক সেকান্দারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী যথাক্রমে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী জনস্বার্থে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বিবেচিত হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাময়িক বরখাস্তকালীন তিনি রেঞ্জ ডিআইজি অফিস, চট্টগ্রামে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আপডেটের সময় : ১১:৩১:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬