নিউইয়র্ক ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে বাংলাদেশ-সৌদি আরব রুটে ফ্লাইট সংখ্যা

  • আপডেটের সময় : ০৮:১৯:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আগামী বছরের ৫ মার্চ থেকে বাংলাদেশ-সৌদি আরব রুটে বাড়ছে ফ্লাইট সংখ্যা। নতুন সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে সপ্তাহে অতিরিক্ত ৩৫টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করা হবে। পাশাপাশি সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট, কোড-শেয়ারিং ও উড়োজাহাজ লিজিংয়ের সুযোগও থাকছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

নতুন সমঝোতা অনুযায়ী, দুই দেশের মধ্যে সপ্তাহে অনুমোদিত যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ৪৯ থেকে বেড়ে ৮৪টিতে দাঁড়াবে। এতে বিশেষ করে হজ ও ওমরাহ মৌসুমে অতিরিক্ত যাত্রীচাপ এবং আসন সংকট মোকাবিলা সহজ হবে বলে মনে করছে বেবিচক।

ফ্লাইট সংখ্যা বাড়ানোর ফলে সৌদি আরবে বসবাসরত প্রায় ৪০ লাখ বাংলাদেশির যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে এয়ারলাইনগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়লে বিমানভাড়াও তুলনামূলক কমতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ।

নতুন ব্যবস্থায় শুধু ঢাকা নয়, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সুযোগ থাকবে। পাশাপাশি সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৈরি পোশাক, কৃষিপণ্যসহ বাংলাদেশের বিভিন্ন রপ্তানিপণ্য সৌদি আরবে পাঠানোর সুযোগও বাড়বে।

সমঝোতায় পঞ্চম স্বাধীনতা ট্রাফিক অধিকার, কোড-শেয়ারিং, কো-টার্মিনালাইজেশন এবং ওয়েট লিজের মাধ্যমে উড়োজাহাজ ব্যবহারের সুবিধা রাখা হয়েছে।

বেবিচক চেয়ারম্যান বলেন, ফ্লাইট সংখ্যা বাড়লে সৌদি আরবগামী যাত্রীদের ট্রানজিটের ওপর নির্ভরতা কমবে। এতে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে।

তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে পুরোনো দুই টার্মিনালের একটি হজযাত্রীদের জন্য আলাদাভাবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ফলে ভবিষ্যতে হজ মৌসুমে যাত্রী ব্যবস্থাপনাও আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাড়ছে বাংলাদেশ-সৌদি আরব রুটে ফ্লাইট সংখ্যা

আপডেটের সময় : ০৮:১৯:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬