নিউইয়র্ক ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয়

  • আপডেটের সময় : ০১:৩৯:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয় আরও ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। তৃতীয় সংশোধনীতে প্রকল্পটির মোট ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ১০ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় ১২টি অন্যান্য প্রকল্পের সঙ্গে বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় মোট ১৩টি প্রকল্পের জন্য প্রায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

২০১৬ সালের জুলাইয়ে শুরু হওয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের প্রাথমিক মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। পরে কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। এবার তৃতীয় সংশোধনীর মাধ্যমে মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, প্রকল্পটির প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকার কিছু বেশি। দ্বিতীয় সংশোধনীতে ব্যয় বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি ৫২ লাখ টাকা। এবার তৃতীয় সংশোধনীতে ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ১০ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থাৎ দ্বিতীয় সংশোধনীর তুলনায় তৃতীয় সংশোধনীতে প্রকল্প ব্যয় বাড়ছে ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা।

তৃতীয় সংশোধনী অনুযায়ী, প্রকল্পে সরকারের অর্থায়ন ৫ হাজার ১১৫ কোটি ৯৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ১৭ হাজার ৯৭ কোটি ১২ লাখ টাকা ধরা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মেয়েকে শেখাচ্ছিলেন ড্রাইভিং, সেই গাড়ির ধাক্কাতেই প্রাণ গেল বাবার

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি

২৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাড়ল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয়

আপডেটের সময় : ০১:৩৯:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬