নিউইয়র্ক ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না: আমির হামজা

  • আপডেটের সময় : ১১:৫০:০২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেন, ‘ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা দেখিয়ে আমাকে আমার অবস্থান থেকে একচুলও সরানো যাবে না, ইনশাআল্লাহ।’

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

সম্প্রতি ঝিনাইদহের কালীগঞ্জে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি নিয়ে মতানৈক্য দেখা দেয়। পরে কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় বিএনপি ও জামায়াতের মধ্যে সৃষ্ট মতবিরোধের অবসান হয়েছে। সমঝোতা অনুযায়ী, মাহফিলে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

এর প্রেক্ষিতে শুক্রবার ফেসবুকে তিনি লিখেন, ‘আজ আমি আসছি কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে, আপনাদের ভালোবাসা ও প্রত্যাশার কথা শুনতে এবং সত্যের পক্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে। মনে রাখবেন, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না। ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা দেখিয়ে আমাকে আমার অবস্থান থেকে একচুলও সরানো যাবে না, ইনশাআল্লাহ।’

তিনি আরও লিখেন, ‘আমি বিশ্বাস করি, জনগণের সঙ্গে আমার সম্পর্ক কোনো বাধা বা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল নয়; এই সম্পর্ক ভালোবাসা, আস্থা ও আদর্শের। আমি আসছি, আপনারাও আসুন। দেখা হবে, কথা হবে, মতবিনিময় হবে। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের অপেক্ষায় রইলাম। সত্যের পথ কখনো বাধামুক্ত হয় না, কিন্তু সত্যের প্রতি অবিচল থাকাই আমার অঙ্গীকার।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না: আমির হামজা

আপডেটের সময় : ১১:৫০:০২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬