নিউইয়র্ক ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশিদের লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

  • আপডেটের সময় : ০৭:৫৩:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলেই ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ ক্ষেত্রে ‘এ৩’ ভিসা ক্যাটাগরিসহ অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ভিসায় কর্মরত বিদেশিদের প্রচলিত গ্রাহক পরিচিতি যাচাই বা কেওয়াইসি বিধি যথাযথভাবে পরিপালন করতে হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত সার্কুলার লেটার জারি করা হয়েছে। সার্কুলার লেটারে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এর পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে তাদের ওয়ার্ক পারমিট হালনাগাদ আছে কি না, তা নিশ্চিত করতে হবে। বৈধ ওয়ার্ক পারমিট থাকলে প্রচলিত কেওয়াইসি বিধি পরিপালন সাপেক্ষে হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা এক পরিপত্রে বাংলাদেশে ‘এ৩’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করেছে। এ ধরনের বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। নির্ধারিত মেয়াদ শেষ হলে সেটি নবায়নও করতে হয়।

ওয়ার্ক পারমিটে অনেক ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্তও দেওয়া থাকে। ফলে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার সুযোগ না দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে শুধু ‘এ৩’ ভিসাধারীরাই নন, অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদেরও ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের প্রয়োজন হয়। এ কারণে এসব ভিসার আওতায় কর্মরত বিদেশিদের ক্ষেত্রেও হালনাগাদ ওয়ার্ক পারমিট যাচাই করে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কোচ হয়ে বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস

১৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিদেশিদের লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

আপডেটের সময় : ০৭:৫৩:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬