নিউইয়র্ক ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের জন্য পাত্র খুঁজতে অভিনব কাণ্ড তরুণীর

  • আপডেটের সময় : ০১:৩০:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে ৩৬ বছর বয়সী এক তরুণী বিয়ের জন্য পাত্র খুঁজতে গুগল ফর্ম তৈরি করলেন। পাত্রের খোঁজে তার তৈরি করা ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’-এ ইতোমধ্যেই ২৪১টি আবেদন জমা পড়েছে। তার কাছে এসেছে প্রায় ১০০০ থেকে ১৫০০টি সরাসরি মেসেজ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, দীর্ঘদিন ধরে জীবনসঙ্গীর খোঁজ করছিলেন এরিন প্যাটারসন। ডেটিং অ্যাপ থেকে শুরু করে পরিচিতদের মাধ্যমে আলাপ—বিভিন্নভাবেই চেষ্টা করেছিলেন। কিন্তু মনের মতো মানুষ না মেলায় এবার একেবারে অন্য পদ্ধতি বেছে নিলেন তিনি।

নাম, বয়স ফোন নম্বর সঙ্গে সম্ভাব্য পাত্রদের জন্য প্রশ্নের তালিকা বেশ লম্বা। কী কাজ করেন? দৈনন্দিন জীবনযাপন কেমন? ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা? বিয়ে সম্পর্কে কী ভাবেন? পরিবার ও সন্তান নিয়ে কী মত? সম্পর্কের ক্ষেত্রে নিজের প্রত্যাশা কী?

এমনকি কোনও একটি বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে হলে সেটি কী হতে পারে—সেটিও জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ, শুধু চেহারা বা পেশা নয়, সম্ভাব্য জীবনসঙ্গীর ব্যক্তিত্ব, জীবনযাপন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা নেওয়াই ছিল এই ফর্মের উদ্দেশ্য।

ফর্মে নিজের পছন্দের কথাও বেশ স্পষ্ট করে জানিয়েছেন এরিন। পাত্রকে অবিবাহিত হতে হবে, বয়স হতে হবে ২৮ থেকে ৪৭ বছরের মধ্যে এবং তিনি খ্রিস্টান হতে হবে। একইসঙ্গে তিনি এমন কাউকে চান, যিনি বিয়ে করে সংসার এবং সন্তান চান। তার ফর্মে লেখা, তিনি এমন একজন সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার পুরুষের সঙ্গে পরিচিত হতে চান, যিনি কফি বা ডিনার ডেটে যেতে এবং কথোপকথনে আগ্রহী। তবে শেষ পর্যন্ত তার লক্ষ্য যে বিয়ে, সেটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

এদিকে এরিনের ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ সামনে আসতেই নানা আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেক তার এই উদ্যোগের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে মজাও করেছেন। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিয়ের জন্য পাত্র খুঁজতে অভিনব কাণ্ড তরুণীর

আপডেটের সময় : ০১:৩০:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬