নিউইয়র্ক ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকসের প্রথম দিনেই মোদি-শির বৈঠক  

  • আপডেটের সময় : ১১:৫০:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের ফাঁকে আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় সাত বছর পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে আসছেন। সীমান্ত উত্তেজনার কারণে দুই দেশের সম্পর্কে দীর্ঘদিনের টানাপোড়েনের পর এখন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতেই তার এই সফর।

ব্রিকস সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও পৃথক বৈঠক করবেন মোদি।

মোদি ও শির সর্বশেষ বৈঠক হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে। তার আগে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সামরিক অচলাবস্থা শেষ করার বিষয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছায়। গত আগস্টে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকেও দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া বিশকেকে এসসিও সম্মেলনের বার্ষিক পারিবারিক ছবির সময়ও দুজনকে সংক্ষিপ্ত কথাবার্তা বলতে দেখা গিয়েছিল।

২০১৯ সালের অক্টোবরের পর এই প্রথম ভারতে পা রাখছেন শি জিনপিং। সেবার তামিলনাড়ুর মামাল্লাপুরমে মোদির সঙ্গে দ্বিতীয় অনানুষ্ঠানিক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। এর মাত্র ছয় মাস পর লাদাখ সেক্টরে চীনা সেনা অনুপ্রবেশকে কেন্দ্র করে ভারত-চীন সম্পর্ক গত ছয় দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে নেমে যায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ব্রিকসের প্রথম দিনেই মোদি-শির বৈঠক  

আপডেটের সময় : ১১:৫০:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬