নিউইয়র্ক ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল

  • আপডেটের সময় : ০৯:১৮:৪৩ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মিশরে শক্তিশালী ভূমিকম্পের পর এর কম্পন অনুভূত হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মৃত সাগর এলাকায়। সোমবার (৩ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। খবর জেরুজালেম পোস্টের।

মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা প্রতিষ্ঠান জানায়, সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের পর মিশরীয় রেড ক্রিসেন্ট ক্ষতিগ্রস্ত গভর্নরেটগুলোতে ইমার্জেন্সি রেসপন্স কার্যক্রম শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংস্থাটি বাসিন্দাদের কাঠামোগত ক্ষতির আশঙ্কা রয়েছে এমন ভবন এড়িয়ে চলার এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে ইসরায়েলের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পাঠানো সতর্কবার্তায় ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ উল্লেখ করা হয়। তবে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, দেশটিতে সম্ভাব্য আরেকটি ভূমিকম্পের কোনো সতর্কতা জারি করা হয়নি। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিনাই উপদ্বীপ এলাকায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল

আপডেটের সময় : ০৯:১৮:৪৩ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬