নিউইয়র্ক ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা চুক্তি বাস্তবায়নের ‘সময় এসেছে’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

  • আপডেটের সময় : ০৪:০২:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক হুতি হামলার পর সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, সৌদি ও দেশটির পবিত্র স্থানগুলো সুরক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। কোনো চুক্তি না থাকলেও এসব পবিত্র স্থান রক্ষা করা পাকিস্তানের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, হুতি বাহিনীর সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগের মধ্যে পাকিস্তান সৌদি আরবের বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছে।

এদিন খাজা আসিফ বলেন, আমি মনে করি না, রাষ্ট্র হিসেবে ইরান আরেকটি ফ্রন্ট খুলবে। তিনি বলেন, ইরান ইতোমধ্যে এই অঞ্চলের একটি সংঘাতে জড়িয়ে রয়েছে।

সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে লক্ষ্যে পাকিস্তান তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মক্কা চুক্তি বাস্তবায়নের ‘সময় এসেছে’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আপডেটের সময় : ০৪:০২:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬