নিউইয়র্ক ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মজুত বাড়ায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

  • আপডেটের সময় : ০১:২১:৪২ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। লোহিত সাগরমুখী ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর সৌদি আরব ইয়ানবু টার্মিনালে তেল পরিবহন বন্ধ রাখায় বাজারে যে সরবরাহের ঝুঁকি তৈরি হয়েছিল, বিনিয়োগকারীরা এখন তার সাথে মার্কিন মজুত বৃদ্ধির বিষয়টি হিসাব করছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেল প্রতি ৯৩ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ১০৭ দশমিক ৮২ ডলারে নেমে আসে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচারসের দাম ব্যারেল প্রতি ৯৭ সেন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ১০৪ দশমিক ৮৬ ডলারে পৌঁছায়।

এর আগে মঙ্গলবার উভয় আন্তর্জাতিক বেঞ্চমার্কেই তেলের দাম ব্যারেল প্রতি ৩ ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছিল। ইয়ানবু টার্মিনালে খালাস বন্ধ থাকা এবং ইউরোপে সৌদি আরবের অপরিশোধিত তেল সরবরাহ হ্রাসের কারণে দাম গত ১৯ মে-র পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মজুত বাড়ায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আপডেটের সময় : ০১:২১:৪২ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬