নিউইয়র্ক ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হামলা, পাকিস্তানের নিন্দা

  • আপডেটের সময় : ০১:৩৬:৫৫ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী বেসামরিক অবকাঠামোতে হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলা গুরুতর উসকানিমূলক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এক বিবৃতিতে বলেন, গত ২৯ সেপ্টেম্বর মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালানো হয়। এই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

তিনি বলেন, বেসামরিক অবকাঠামোতে এমন নিন্দনীয় হামলা গুরুতর উসকানি। সব পরিস্থিতিতে পবিত্র দুই মসজিদের পবিত্রতা এবং মুসল্লি ও তীর্থযাত্রীদের নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে।

সাজ্জাদ হায়দার খান এসব ‘বেপরোয়া কর্মকাণ্ড’ অবিলম্বে ও নিঃশর্তভাবে বন্ধের আহ্বান জানান। তার ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

বিবৃতিতে সৌদি আরবের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুই পবিত্র মসজিদের নিরাপত্তা, সৌদি জনগণের সুরক্ষা এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের প্রচেষ্টার পাশে দৃঢ়ভাবে থাকবে পাকিস্তান। পাশাপাশি অঞ্চলটিতে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশটি তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সূত্র: এপি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হামলা, পাকিস্তানের নিন্দা

আপডেটের সময় : ০১:৩৬:৫৫ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬