নিউইয়র্ক ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কোতে ইউক্রেনের ‘বড় ধরনের’ ড্রোন হামলা, নিহত ২

  • আপডেটের সময় : ০২:৩৯:২৩ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ‘বড় ধরনের’ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রি বোরোবেভ।

গভর্নর জানান, মস্কো অঞ্চলের দিকে ছোড়া ইউক্রেনের ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে কয়েকটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানায় বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। একটি স্থানীয় গুদামেও আগুন লাগার ঘটনা ঘটে।

মস্কো শহরের একটি তেল পরিশোধনাগারেও ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর মস্কোর দুটি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করা হয়।

আন্দ্রি বোরোবেভ জানান, সোফিয়ানো এলাকায় একটি তিনতলা বাড়িতে ড্রোন আঘাত হানলে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হন। ওই বাড়িতে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে, ওরেখোভো-জুয়েভো জেলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন জানান, রাজধানীর বোলভার্দস এলাকার একটি ভবন ও একটি তেল পরিশোধনাগারে ইউক্রেনের ড্রোন আঘাত হেনেছে। তিনি বলেন, মস্কোর আকাশে প্রায় ২৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং হামলাটিকে নজিরবিহীন বলে উল্লেখ করেন।

বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মস্কোর আকাশে ড্রোন বিস্ফোরিত হতে দেখা গেছে। একটি গুদামে আগুন লাগার ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলীয় সামি শহরে রাশিয়ার হামলায় সাতজন নিহত হন। নিহতদের মধ্যে দুই শিশুও ছিল। এ হামলায় কয়েক ডজন মানুষ আহত হন।

গত কয়েকদিন ধরে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে।

সূত্র: বিবিসি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মায়ের রক্তাক্ত-নিথর দেহ আঁকড়ে ধরে কাঁদছিল দেড় বছরের শিশু

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মস্কোতে ইউক্রেনের ‘বড় ধরনের’ ড্রোন হামলা, নিহত ২

আপডেটের সময় : ০২:৩৯:২৩ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬