নিউইয়র্ক ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার ফি নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প

  • আপডেটের সময় : ০২:৪১:১৯ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার আবেদনে ১ লাখ ডলার ফি আরোপের নীতি আরও এক বছর বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়োগদাতারা নির্দিষ্ট ফির বিনিময়ে দক্ষ বিদেশি কর্মীদের কয়েক বছরের জন্য দেশটিতে কাজের সুযোগ দিতে পারেন। প্রযুক্তি খাতসহ বিভিন্ন পেশার বিদেশি কর্মীরা এ ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করেন।

দীর্ঘদিন ধরে এইচ-১বি ভিসা কর্মসূচির সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এ ভিসার সাধারণ ফি ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে। সেটি স্থায়ীভাবে বাড়িয়ে ১ লাখ ডলার করতে চান ট্রাম্প। তবে তার এ উদ্যোগ নিয়ে আইনি লড়াই চলছে।

গত জুনে বোস্টনের একটি আপিল আদালত এক ফেডারেল বিচারকের দেওয়া রায় পর্যালোচনা করছেন। ওই বিচারক ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাড়তি ফিকে বেআইনি ঘোষণা করেন এবং তা আদায় করা থেকে সরকারকে বিরত থাকার নির্দেশ দেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠন ইউএস চেম্বার অব কমার্সও এই ফি এর বিরুদ্ধে আলাদা মামলা করেছে। সেই মামলাটিও আপিল আদালতে বিচারাধীন।

নতুন নিয়মটি যুক্তরাষ্ট্রে অবস্থানরত শিক্ষার্থী যারা পরে এইচ১-বি মর্যাদায় যাচ্ছেন এবং বিদ্যমান এইচ১-বি ভিসা নবায়নের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

২০২৫ সালের সেপ্টেম্বরে এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে প্রথম নির্বাহী আদেশ জারি করে ট্রাম্প প্রশাসন। ওই আদেশের মেয়াদ চলতি মাসে শেষ হওয়ার কথা ছিল।

এইচ-১বি ভিসা কর্মসূচির মাধ্যমে উচ্চ দক্ষতার পেশাজীবীদের নিয়োগ দেওয়া যায়। পাশাপাশি কিছু খাতে যোগ্য মার্কিন কর্মীর ঘাটতিও পূরণ করা সম্ভব হয়। তবে সমালোচনা আছে যে কিছু প্রতিষ্ঠান মার্কিন নাগরিকদের বদলে কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ দিতে এ ভিসা ব্যবহার করে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মায়ের রক্তাক্ত-নিথর দেহ আঁকড়ে ধরে কাঁদছিল দেড় বছরের শিশু

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার ফি নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প

আপডেটের সময় : ০২:৪১:১৯ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬