নিউইয়র্ক ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শ্রমিক বহনকারী বাসে দুর্বৃত্তদের আগুন

  • আপডেটের সময় : ১১:৫৫:৫৫ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় পোশাক কারখানার শ্রমিক পরিবহনে নিয়োজিত ‘পল্লীসেবা পরিবহন’-এর একটি বাসে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে।

আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাসটি প্রতিদিন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকদের কর্মস্থলে আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। মধ্যরাতে জান্না এলাকায় সড়কের পাশে রাখা বাসটিতে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ঠিক কী উদ্দেশ্যে এবং কারা এই নাশকতামূলক অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে বাসটির উল্লেখযোগ্য অংশ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার সময় ভেতরে কেউ না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ প্রসঙ্গে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি অবগত হয়ে পুলিশ সার্বিক খবরাখবর নিচ্ছে। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মানিকগঞ্জে শ্রমিক বহনকারী বাসে দুর্বৃত্তদের আগুন

আপডেটের সময় : ১১:৫৫:৫৫ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬