নিউইয়র্ক ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী

  • আপডেটের সময় : ১১:৩৬:১২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আদালতে মামলার চাপ কমাতে এবং বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করতে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ আয়োজনে ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচারে প্রবেশাধিকার কোনো বিশেষ শ্রেণির মানুষের বিশেষাধিকার নয়, বরং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সরকার এ অধিকার নিশ্চিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে (এডিআর) অগ্রাধিকার দিয়েছে। বিশেষ করে লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের আওতায় প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে বিরোধগুলো দ্রুত, শান্তিপূর্ণ ও সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আনুষ্ঠানিক বা প্রচলিত মামলা-মোকদ্দমা সাধারণ পরিবারগুলোর ওপর, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের ওপর, ব্যাপক আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করেছে। এ পরিস্থিতি পরিবর্তনে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে আদালতে মামলার আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে।

প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যোগ্য মধ্যস্থতাকারী এবং আস্থাশীল প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম নিশ্চিত করা গেলে হাজার হাজার নাগরিক মামলা-মোকদ্দমার পরিবর্তে সংলাপ ও সমঝোতার পথ বেছে নেন। পারিবারিক ও দেওয়ানি বিরোধের একটি উল্লেখযোগ্য অংশ প্রাক-মামলা পর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। এতে নতুন মামলার হার কমার পাশাপাশি আনুষ্ঠানিক বিচারব্যবস্থার ওপর চাপ কমাতে সহায়তা করছে।

আইনমন্ত্রী বলেন, পাইলট (পরীক্ষামূলক) প্রকল্পের সাফল্যকে এখন স্থায়ী জাতীয় ব্যবস্থায় রূপান্তর করতে হবে। এ লক্ষ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় দেশের ৬৪টি জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে। সমাজে সৌহার্দ্যপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এ সময় জাপান সরকার ও জাপানের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন খাতে জাপানের কারিগরি সহযোগিতা ও অব্যাহত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির উপস্থিতি দুই দেশের গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। তিনি জাইকাকে আস্থাশীল অংশীদারত্ব ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

বাণিজ্যিক আদালত আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে বাণিজ্যিক আদালত আইনের খসড়া পুনর্গঠন করা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা যেন বাংলাদেশের বিচারিক বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন।  দেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আদালত বা আইনি প্রক্রিয়ার কোনো অপব্যবহার অনুমোদন করা উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন।

অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের প্রকল্প পরিচালক  (অতিরিক্ত সচিব) মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন, বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো বক্তব্য রাখেন। এছাড়া  প্রকল্পের প্রধান উপদেষ্টা ফুজিওকা তাকুরো প্রকল্পের গুরুত্বপূর্ণ অর্জন এবং প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রমের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। 

সম্মেলনে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রমের অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাইকার মধ্যে অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

সম্মেলনে আইন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তা, লিগ্যাল এইড অফিসার,  আইনজীবী, জাইকার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জসহ দেশজুড়ে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বিশ্বের জন্য উন্মুক্ত রাশিয়া: পুতিন

১৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী

আপডেটের সময় : ১১:৩৬:১২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬