নিউইয়র্ক ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করলো ইরান

  • আপডেটের সময় : ১২:৫৫:৫২ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের কুহেস্তাক উপকূলীয় এলাকার কাছে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শনিবার (১৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) বরাতে এক খবর জানিয়েছে মিডল ইস্ট আই।

ইরনার প্রতিবেদন অনুযায়ী, নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীর পূর্বে সিরিক উপকূল বরাবর দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে পরিচালিত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করে ধ্বংস করেছে।

উল্লেখ্য, ‘এমকিউ-১ প্রিডেটর’ হলো জেনারেল অ্যাটমিক্স নির্মিত মাঝারি উচ্চতায় দীর্ঘক্ষণ উড্ডয়নে সক্ষম একটি দূরনিয়ন্ত্রিত বিমান, যা মূলত মার্কিন বিমান বাহিনী পরিচালনা করে থাকে।

সূত্র: মিডল ইস্ট আই

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করলো ইরান

আপডেটের সময় : ১২:৫৫:৫২ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬