নিউইয়র্ক ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রায় ১৯ নভেম্বর

  • আপডেটের সময় : ১২:৩২:০৮ অপরাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিচারের অপেক্ষায় কেটে গেছে বছরের পর বছর। ঘরবাড়ি হারিয়ে, স্বজনদের ফেলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ রায় দিতে যাচ্ছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত।

মিয়ানমার তার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে কি না, আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ বিষয়ে রায় ঘোষণা করবেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। প্রায় সাত বছর ধরে চলা বিচারপ্রক্রিয়ার পর আসছে এই সিদ্ধান্ত।

রোববার (১৫ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আদালত এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য সরাসরি দায়ী ঘোষণা করেনি। ফলে এই রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার বিচারেও এর প্রভাব পড়তে পারে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের একটি জনগোষ্ঠী হিসেবে ধ্বংস করার উদ্দেশ্যে মিয়ানমারের সেনাবাহিনী হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম পুড়িয়ে দেওয়ার মতো নৃশংসতা চালিয়েছে।

এর আগে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর অভিযান থেকে প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।

সাত বছর ধরে অভিযোগ ও প্রমাণ পর্যালোচনা করছেন আইসিজের বিচারকেরা। গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরাধের উদ্দেশ্য নির্ধারণ। জাতিগত, জাতীয়, বর্ণগত বা ধর্মীয় কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা প্রতিষ্ঠা করতে হয়।

মিয়ানমারের শত শত রোহিঙ্গা নির্যাতিতের প্রতিনিধিত্বকারী সংগঠন লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা আন্তোনিয়া মুলভি বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে পূর্ণাঙ্গ দায় নির্ধারণের বিষয়ে তিনি সতর্ক আশাবাদী। তার মতে, গ্রামগুলোতে একই ধরনের হামলা, নির্বিচার হত্যা, অগ্নিসংযোগ, নারী-পুরুষকে আলাদা করা ও যৌন সহিংসতার ধারাবাহিকতা গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে।

বিশেষ করে, ধর্ষণ ও যৌন সহিংসতাকে গণহত্যার অংশ হিসেবে বিবেচনার বিষয়টি এবারের রায়ে গুরুত্বপূর্ণ হতে পারে। মুলভির মতে, নারীদের যৌনাঙ্গ বিকৃত করা ও তাদের মুখে কামড় দেওয়ার মতো নির্যাতনের উদ্দেশ্য ছিল ভুক্তভোগীদের চিহ্নিত করা এবং জনগোষ্ঠীর বংশবিস্তার বাধাগ্রস্ত করা।

গত জানুয়ারিতে বাংলাদেশ থেকে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের কয়েকজন হেগে আদালতের রুদ্ধদ্বার শুনানিতে সাক্ষ্য দেন। তাদের একজনের সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুরিকাঘাতের পর আগুনে নিক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনজীবী দল।

অন্যদিকে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তাদের সামরিক অভিযান ছিল বিদ্রোহীদের বিরুদ্ধে।

২০১৭ সালে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার পর মিয়ানমার সেনাবাহিনী ব্যাপক দমন অভিযান শুরু করে। এতে গ্রাম ধ্বংস, হত্যা ও নির্যাতনের অসংখ্য অভিযোগ ওঠে। কয়েক দশক ধরেই রোহিঙ্গারা নাগরিকত্বহীনতা ও বৈষম্যের শিকার।

এই রায়ের প্রভাব মিয়ানমারের বাইরেও পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার করা মামলায় আন্তর্জাতিক আদালতের অবস্থান বোঝার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ হতে পারে।

বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। মিয়ানমারে রয়েছে ছয় লাখের কম। রোহিঙ্গাদের প্রত্যাশা, আদালতের রায় তাদের দীর্ঘদিনের নিপীড়ন ও বৈষম্যের অবসানে ভূমিকা রাখবে। তাঁরা শুধু সহানুভূতি নয়, নিজেদের অধিকার, স্বীকৃতি ও নিরাপদ ভবিষ্যৎ চান।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রায় ১৯ নভেম্বর

আপডেটের সময় : ১২:৩২:০৮ অপরাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬