নিউইয়র্ক ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে’ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ট্রাম্প

  • আপডেটের সময় : ০৩:০৬:০৬ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে শিক্ষকের সংকট, স্কুলের অব্যবস্থাপনা এবং শিক্ষা খাতে অর্থায়ন কমানোর পরিকল্পনার প্রতিবাদে ফ্রান্সে দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে আন্দোলন আরও জোরালো হয়। এদিন প্রায় দুই হাজার স্কুলে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

তবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ফ্রান্সে মুসলিমরা দেশটি দখলের চেষ্টা করছে। ব্যাপক অভিবাসনের সুযোগ দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ফ্রান্সে যা হচ্ছে তা ব্যাপক নিয়ন্ত্রণের বাইরে ব্যাপক অভিবাসনের থেকে কম কিছু নয়। এটি কোনো স্কুলের বিষয় নয় (শিক্ষার্থীদের আন্দোলন নয়), এটি ইসলামের বিষয়, যা এক সময়ের গ্রেট দেশ ফ্রান্স দখলের চেষ্টা করছে।’

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে ফরাসি সরকার। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুরমু শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে শ্রেণিকক্ষে অনুপস্থিত শিক্ষকদের পরিবর্তে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ সময় ক্লাস চলার বিষয়টি পুনর্বিবেচনা এবং দুপুরের খাবারের জন্য শিক্ষার্থীদের আরও বেশি সময় দেওয়া।

এ ছাড়া পুরোনো ও জরাজীর্ণ স্কুল ভবনগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষাখাতে বাজেট কমানোর যে পরিকল্পনা সরকার করছে, তা বাতিল করাও আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে’ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ট্রাম্প

আপডেটের সময় : ০৩:০৬:০৬ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬