নিউইয়র্ক ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

  • আপডেটের সময় : ০৭:০৮:৫৬ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৩৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে গুলিতে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ জানায়, ঘটনাস্থলে একাধিক বন্দুকধারী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। 

বিবিসির খবরে বলা হয়, ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি হননি। তবে আহতদের অন্যদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানায়নি ফায়ার সার্ভিস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিয়াটল পুলিশ জানায়, সিয়াটল সেন্টার এলাকায় গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য জানানো হবে।ঘটনার সময় সিয়াটল সেন্টারে ‘বাইট অব সিয়াটল’ নামে একটি জনপ্রিয় খাবার উৎসব চলছিল। সপ্তাহান্তের এ আয়োজনে শত শত খাবারের স্টল এবং সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা ছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আপডেটের সময় : ০৭:০৮:৫৬ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬