নিউইয়র্ক ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে ফিরেছিলেন দেশে, বাসায় মিলল রক্তাক্ত মরদেহ

  • আপডেটের সময় : ১১:৫৫:১৯ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিলেট নগরের দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার একটি বাসার বাথরুম থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে বাসার দ্বিতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে রক্তমাখা একটি বটিও পাওয়া যায়।

শনিবার (৭ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার মো. আফজাল হোসেন।

নুরুল ইসলাম কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন। ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাসার বাথরুমে নুরুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় বাথরুমে রক্তমাখা একটি বটি দা পাওয়া যায়।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার মো. আফজাল হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনও ঘটনা, তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যুক্তরাষ্ট্র থেকে ফিরেছিলেন দেশে, বাসায় মিলল রক্তাক্ত মরদেহ

আপডেটের সময় : ১১:৫৫:১৯ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬