নিউইয়র্ক ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব’

  • আপডেটের সময় : ০৭:৩১:৪৬ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • ১৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেওয়া হয়েছে মামলার বাদী ও নায়কের মামা আলমগীর কুমকুমকে। হুমকি এসেছে সোশাল মিডিয়ায়। বুধবার ঢাকার আদালতে এসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আলমগীর কুমকুম। হুমকি বার্তায় লেখা হয়েছে, যেভাবে সালমানকে হত্যা করা হয়েছে, সেভাবেই তার ভাই শাহরানকে খুন করা হবে।

বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি হয়েছে। ওই শুনানিতে আসেন আলমগীর কুমকুম। শুনানি শেষে সাংবাদিকদের একটি স্ক্রিনশট দেখান আলমগীর কুমকুম।

সালমানের ভক্ত হিসেবে পরিচয় দেওয়া ‘মামুন’ নামে এক ব্যক্তির ফেইসবুক লাইভের কমেন্টে ‘শাকিল কিবরিয়া (Shakil Kibria)’ নামের একটি আইডি থেকে ওই হুমকি দেওয়া হয়।

ওই বার্তায় লেখা আছে, “মামুন, নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে (সালমান শাহর ভাই) হত্যা করবো।”

আলমগীর কুমকুম জানান, এই হুমকির ঘটনায় রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবো। কারণ, সালমান শাহ হত্যা মামলাটি রমনা থানায় দায়ের করা হয়েছে।

শুনানিতে ডনের পক্ষে তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নাকচ করে দেয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন সালমান শাহর সেই ‘ভক্ত’ মামুন। পরে তিনি সাংবাদিকদের বলেন, সালমান ভক্তদের নিয়ে মানববন্ধন করার আহ্বান জানাতে ফেইসবুকে লাইভ করা হয়েছিল। লাইভের কমেন্টে ওই হত্যার হুমকি দেওয়া হয়। পরে কমেন্টটি মুছে ফেলা হয়।

এদিকে, চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩০ অগাস্টের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।

সামিরা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- সামিরার মা লতিফা হক লিও, চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

ইতোমধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার ডনকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব’

আপডেটের সময় : ০৭:৩১:৪৬ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬