নিউইয়র্ক ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু

  • আপডেটের সময় : ০৭:০৯:৩৯ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়ের কবলে পড়ে বসনিয়া ও হার্জেগোভিনার পাঁচজন পর্বতারোহী নিহত হয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে এখনো তিনজনের লাশ পাহাড় থেকে নামানো সম্ভব হয়নি।

রোববার (২৬ জুলাই) রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা প্রথমে দুইজন আটকে পড়া পর্বতারোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৩৫০ মিটার উচ্চতায় দুইজনের লাশ উদ্ধার করা হয়।

রুশ তদন্ত কমিটির আঞ্চলিক শাখা জানায়, আরও তিনজন নিহতের লাশ শনাক্ত করা গেছে। তবে খারাপ আবহাওয়ার কারণে সেগুলো এখনো পাহাড় থেকে নামানো যায়নি।

কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহতদের জাতীয়তা ঘোষণা না করলেও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো রিয়া নভোস্তিকে জানিয়েছে, পাঁচজনই বসনিয়া ও হার্জেগোভিনার নাগরিক।

জর্জিয়া সীমান্তের ঠিক উত্তরে অবস্থিত মাউন্ট এলব্রাসের উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার। আকস্মিক আবহাওয়া পরিবর্তন আর কঠিন আরোহণের কারণে পর্বতটি অনেকদিন ধরেই পর্বতারোহীদের কাছে বিপজ্জনক বলে পরিচিত।

বসনিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাত সদস্যের এই অভিযাত্রী দলের সবাই দেশটির মধ্যাঞ্চলীয় শহর জেনিৎসার বাসিন্দা ছিলেন। দলে একটি দম্পতি এবং স্থানীয় হাসপাতালের একজন নারী চিকিৎসকও ছিলেন।

রুশ গণমাধ্যম জানিয়েছে, প্রবল বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার ও লাশ উদ্ধারের কাজ আরও জটিল হয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু

আপডেটের সময় : ০৭:০৯:৩৯ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬