নিউইয়র্ক ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোকে নিয়েই পর্তুগালের নতুন কোচের দল ঘোষণা

  • আপডেটের সময় : ০৪:১০:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নিজের পরিকল্পনায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে রেখেছেন পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস। ৪১ বছর এই ফুটবলারকে রেখেই আসন্ন নেশনস লিগের জন্য দল ঘোষণা করেছে পর্তুগাল। 

সবশেষ বিশ্বকাপের স্কোয়াড থেকে ৪টি পরিবর্তন এনেছেন নতুন কোচ জেসুস। জোসে সা, নেলসন সেমেদো, স্যামুয়েল কস্তা ও গনসালো গেদেসের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন স্যামুয়েল সোয়ারেস, নুনো তাভারেস, জোয়াও পলহিনহা ও ফাবিও সিলভা।

রোনালদোকে দলে রাখা প্রসঙ্গে কোচ জেসুস বলেন, ‘দলে ডাক পাওয়া সব খেলোয়াড় আমার অধীনে। যদি সে ভালো পারফর্ম করে, খেলবে। যদি সে ভালো পারফর্ম না করে, খেলতে পারবে না। এভাবেই আমি সবাইকে দেখি।’

তিনি আরও বলেন, ‘এখন, ক্রিসের (রোনালদো) মর্যাদা কি ভিন্ন। হ্যাঁ, তার ক্যারিয়ার আলাদা। সে পাঁচটি ব্যালন ডি’অর জিতেছে। কিন্তু সেটা কি আমার সিদ্ধান্তে প্রভাব ফেলে? না। এটা কোনো প্রভাব ফেলে না, শূন্য। কিন্তু সে অন্যদের চেয়ে আলাদা।’

উয়েফা নেশনস লিগের ‘ডি’ গ্রুপে থাকা পর্তুগাল ২৪ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ওয়েলসের বিপক্ষে। ২৭ সেপ্টেম্বর তাদের দ্বিতীয় প্রতিপক্ষ নরওয়ে। এরপর ১ অক্টোবর ডেনমার্ক এবং ৪ অক্টোবর আবারও নরওয়ের মুখোমুখি হবে পর্তুগিজরা।

পর্তুগালের নেশনস লিগের স্কোয়াড-

গোলরক্ষক: ডিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস। 

ডিফেন্ডার: জোয়াও ক্যানসেলো, ডিয়োগো ডালোট, রুবেন দিয়াস, টমাস আরাউজো, রেনাতো ভেইগা, গনকালো ইনাসিও, নুনো মেন্ডেস, নুনো তাভারেস। 

মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ভিতিনহা, জোয়াও নেভেস, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস। 

ফরোয়ার্ড: ফ্রান্সিসকো কনসিকাও, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিও, পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনালদো, গনকালো রামোস, ফ্যাবিও সিলভা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ঢাকার বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের বার্তা

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প 

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রোনালদোকে নিয়েই পর্তুগালের নতুন কোচের দল ঘোষণা

আপডেটের সময় : ০৪:১০:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬