নিউইয়র্ক ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের দল ঘোষণায় চমক, নেই বিশ্বকাপজয়ী দলের ৪ তারকা

  • আপডেটের সময় : ০৪:০৯:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের দুই মাস পর নতুন অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছে স্পেন। ২০২৬-২৭ মৌসুমের উয়েফা নেশনস লিগ অভিযান শুরুর আগে স্পেন জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বকাপজয়ী দলের ২৬ সদস্যের মধ্যে চারটি পরিবর্তন এনেছেন তিনি।

চার পরিবর্তনের মধ্যে দুজন নতুন করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। ইন্টার মিলানের গোলরক্ষক জোসেপ মার্টিনেস ও এস্পানিওলের ফরোয়ার্ড রবার্তো ফের্নান্দেজ প্রথমবারের মতো দে লা ফুয়েন্তের এই দলে ডাক পেয়েছেন। অন্যদিকে বিশ্বকাপে চোটের কারণে খেলতে না পারা ফেরমিন লোপেজ ও ডিন হুইসেন আবারও দলে ফিরেছেন।

বিশ্বকাপজয়ী দলের চার সদস্য এবার দলে নেই। হাঁটুর চোটের কারণে গোলরক্ষক জোয়ান গার্সিয়া ছিটকে গেছেন। মার্কোস ইয়োরেন্তে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। এ ছাড়া গাভি ও বোরহা ইগলেসিয়াসও এবার জায়গা পাননি। গাভি বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পাওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নেশনস লিগের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।

দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডিন হুইসেন। গত বিশ্বকাপে তাকে দলে রাখেননি দে লা ফুয়েন্তে। বিশ্বকাপের আগে পায়ের চোটের কারণে তিনি টুর্নামেন্টে খেলতে পারেননি।

নেশনস লিগে স্পেনের অভিযান শুরু হবে ২৬ সেপ্টেম্বর। ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা। এরপর ২৯ সেপ্টেম্বর ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। ৩ অক্টোবর ওভিয়েদোয় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। ৬ অক্টোবর স্প্লিটে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক বিরতি শেষ করবে বিশ্বচ্যাম্পিয়নরা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ঢাকার বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের বার্তা

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প 

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

স্পেনের দল ঘোষণায় চমক, নেই বিশ্বকাপজয়ী দলের ৪ তারকা

আপডেটের সময় : ০৪:০৯:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬