নিউইয়র্ক ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি

  • আপডেটের সময় : ০১:২২:০৪ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বতে’র আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই শাকিবের বিপরীতে কে থাকছেন, তা নিয়ে দর্শক ও সিনেমাপাড়ায় তুমুল কৌতূহল তৈরি হয়। তবে হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে ভারতীয় এই অভিনেত্রী নন, চূড়ান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। 

শুরুতে পাকিস্তানের একঝাঁক জনপ্রিয় মুখ—হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নাম শোনা গিয়েছিল। এমনকি বলিউড তারকা কিয়ারা আদভানিকে ঘিরেও জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে স্যোশাল মিডিয়ায়।

তবে প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘মহব্বত’ সিনেমায় নায়িকা হিসেবে আগেই পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে চূড়ান্ত করা হয়েছে। ফলে এই সিনেমায় কিয়ারা আদভানির যুক্ত হওয়ার সম্ভাবনা নেই। ইতোমধ্যেই তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান। 

২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন কিনজা হাশমি। শুরু থেকেই পাকিস্তানের টেলিভিশন নাটকে নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তিনি।  

এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো আলোচিত নাটকে কাজ করে জনপ্রিয়তা আরও বাড়ান কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও তার উপস্থিতি প্রশংসিত হয়। 

নাটকের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি; তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।

এবার শাকিব খানের বিপরীতে ‘মহব্বত’ দিয়ে ঢালিউডে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই পাকিস্তানি তারকা। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি

আপডেটের সময় : ০১:২২:০৪ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬