নিউইয়র্ক ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ থেকে সালমান, ভারতে কার নিরাপত্তা কেমন

  • আপডেটের সময় : ১২:২৯:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খান-সালমান খান থেকে কঙ্গনা রানাউত, অনেকদিন থেকে প্রাণনাশের হুমকি, গ্যাংস্টারদের ভয় আর হামলার আশঙ্কায় রয়েছে। এ কারণে তাদের নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা। তবে প্রশ্ন উঠছে, কে পাচ্ছেন কতটা সুরক্ষা?

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান, সালমান খান ও কঙ্গনা রানাউত পাচ্ছেন ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। 

অন্যদিকে, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও অনুপম খের রয়েছেন এক্স ক্যাটাগরির নিরাপত্তাব্যবস্থায়। সবচেয়ে বেশি আলোচনায় সালমান খানের নিরাপত্তা।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পর ২০২২ সালে তার নিরাপত্তা বাড়িয়ে ওয়াই-প্লাস করা হয়। ২০২৪ সালে বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর আরও জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। অন্যদিকে, প্রাণনাশের হুমকির মুখে ২০২৩ সালে ওয়াই-প্লাস নিরাপত্তা পান শাহরুখ খানও।

২০২০ সালে হুমকির মুখে কঙ্গনা রানাউতকে ওয়াই-প্লাস নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার। এদিকে, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও অনুপম খের পাচ্ছেন এক্স ক্যাটাগরির নিরাপত্তা। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ঘিরে হুমকির আশঙ্কায় নির্মাতা বিবেক অগ্নিহোত্রীকেও দেওয়া হয়েছিল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা।

সাম্প্রতিক সময়ে টাইগার শ্রফ ও নির্মাতা রোহিত শেঠির বাসভবনের কাছে গুলির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। আমির খানের বাসভবনেও হুমকির আশঙ্কায় সাময়িকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে তারকাদের নিরাপত্তা নির্ধারিত হয় ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে। পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা বাড়ানো, কমানো কিংবা প্রত্যাহার করা হয়। তারকাখ্যাতি নয়, শেষ পর্যন্ত নিরাপত্তার মাত্রা নির্ধারণ করে হুমকির ধরন ও ঝুঁকির হিসাব।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়: মসজিদে নববী কর্তৃপক্ষ

ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শাহরুখ থেকে সালমান, ভারতে কার নিরাপত্তা কেমন

আপডেটের সময় : ১২:২৯:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬