নিউইয়র্ক ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা পরিবারের ১০৬২ কোটি টাকার সম্পদ জব্দ

  • আপডেটের সময় : ১২:০৭:৫০ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আরো ৩৭টি মামলা হতে পারে বলে আভাস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নতুন সম্পদের সন্ধান পাওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়েআয়োজিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।

দুদক সচিব জানান, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের করেছে সংস্থাটি। এর মধ্যে ১৭টি মামলা তদন্তাধীন রয়েছে এবং সাতটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত ছয়টি মামলার রায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের হাতে ১৯টি অভিযোগ ছিল। এর মধ্যে সাতটি অভিযোগ মামলার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং বাকি ১২টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

নতুন মামলার সম্ভাবনার বিষয়ে সাইদুর রহমান খান বলেন, এসব অভিযোগের মধ্যে বিভিন্ন ঘটনা আলাদা করে হিসাব করলে আরো ৩৭টি মামলা করা সম্ভব। এই ৩৭টি মামলা করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে সাইদুর রহমান খান বলেন, এটা যেহেতু আমাদের তদন্ত চলমান আছে, যদি অভিযোগগুলো প্রমাণিত হয় সংখ্যাটা কম-বেশি হতে পারে। তবে সংখ্যার চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে বিচার নিশ্চিত করাই দুদকের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

উদাহরণ হিসেবে তিনি বলেন, দেশের ৬৪ জেলায় নির্মিত মুজিব ম্যুরাল নিয়ে চাইলে ৬৪টি পৃথক মামলা করা যেত। তবে তদন্তের ফল ও অভিযোগের ধরন বিবেচনা করে মামলার সংখ্যা নির্ধারণ করা হবে।

মামলার অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে দেশে-বিদেশে শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৬২ কোটি টাকার বেশি স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে বলে জানান সচিব। পাশাপাশি সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে নতুন করে সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানে সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাত্, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি উন্নয়ন প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে আসে।

এছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে। এসব মামলার আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতেই ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শেখ হাসিনা পরিবারের ১০৬২ কোটি টাকার সম্পদ জব্দ

আপডেটের সময় : ১২:০৭:৫০ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬