নিউইয়র্ক ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা সফল হবে না: আইনমন্ত্রী

  • আপডেটের সময় : ১১:৩৬:২৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের মানুষ কোনো অবস্থাতেই পতিত ফ্যাসিস্টদের আর জায়গা দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমা হামলা ও সন্ত্রাসের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে লাভ হবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা বোমা সন্ত্রাস ও বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রাজপথে ফুলের পাপড়ি বিছিয়ে বরণ করে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন, তারা হয়তো এ দেশের সাধারণ মানুষকে চেনেন না। দেশের সচেতন নাগরিক সমাজ কখনোই কথিত ফ্যাসিস্টদের জায়গা দেবে না।

সাংবাদিকদের উদ্দেশে তিনি অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আরও জোরালোভাবে লেখার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও দেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। দেশের এই অগ্রযাত্রা কোনোভাবেই থামবে না। গত ৯ মাসে সরকারের অর্জন ও সফলতার দিকগুলো সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে গণমাধ্যমে তুলে ধরতেও সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।

বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যা বা গুমের পথ বেছে নেয়নি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, রাতারাতি জাদুকরি উপায়ে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সঠিক তথ্যের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে দেশকে এগিয়ে নিতে সরকার যেকোনো মূল্য দিতে প্রস্তুত।

সব বাধা-বিপত্তি পেরিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সন্ত্রাস চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা সফল হবে না: আইনমন্ত্রী

আপডেটের সময় : ১১:৩৬:২৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬