নিউইয়র্ক ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সবজির দাম এখনো চড়া, ডিমের দামও বাড়ছে

  • আপডেটের সময় : ০৫:০২:৪০ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬
  • ২৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। সপ্তাহের ব্যবধানে কয়েক ধরনের সবজির দাম কিছুটা কমলেও বেশির ভাগ সবজির কেজি ৮০ টাকার ওপরে। এর সঙ্গে বেড়েছে মুরগি ও ডিমের দামও। ফলে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তবে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা মরিচের দামে। এক সপ্তাহ আগে যেখানে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল, বর্তমানে তা বাজার ও মানভেদে ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

গতকাল শুক্রবার রাজধানীর শান্তিনগর, কাওরান বাজার ও তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে বিভিন্ন পণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। ব্যবসায়ীরা বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির কারণে সবজিখেত নষ্ট হয়েছে। ফলে বাজারে চাহিদা অনুপাতে সবজির সরবরাহ কম। এজন্য দাম বেশি। তবে আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়ায় কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে।

গতকাল রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন মানভেদে ৮০ থেকে ১৪০ টাকা, করল্লা ৮০ থেকে ১০০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা, ধুন্ধল, পটোল, ঝিঙা ও চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখী ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি লাউ ৭০ থেকে ৯০ টাকা, জালি কুমড়া ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বৃষ্টির কারণে সবজিখেত নষ্ট হওয়ায় সবচেয়ে বেশি দাম বেড়েছে নানা ধরনের শাকের। ছোট্ট একটা লাল শাকের আঁটি বিক্রি হচ্ছে ৩০ টাকা। অন্যান্য শাকের দামও চড়া। গতকাল তুরাগ এলাকার নতুনবাজারে বাজার করতে আসা পঞ্চাশোর্ধ ফরহাদ হোসেন বলেন, সবজির দাম এত বেড়েছে যে, মাত্র কয়েক ধরনের সবজি কিনতেই বাজারের টাকায় টান পড়ে।

ডিমের ডজন ১৫০ টাকা ছাড়াল…এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার ও সোনালি মুরগি এবং ডিমের দাম বেড়েছে। বড় বাজারগুলোতে ডিমের ডজন ১৫০ টাকা রাখলেও পাড়া-মহল্লার দোকানগুলোতে ১৬০ টাকাও বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম প্রতি কেজিতে প্রায় ৩০ টাকা, ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ১০ টাকা বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে বাজারে মুরগি ও ডিমের সরবরাহ তুলনামূলক কম। অন্যদিকে বৃষ্টির কারণে বাজারে বেশির ভাগ সবজির দাম বাড়ায় ডিমের ওপর চাপ পড়েছে। যার প্রভাব পড়েছে দামে। গতকাল রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলানায় কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি। বেড়েছে সোনালি মুরগির দামও। গতকাল বাজারে প্রতি কেজি সোনালি মুরগি  ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হতে দেখা যায়। গত সপ্তাহে  ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়েছিল। কাওরান বাজারের মুরগি বিক্রেতা আইনুল হোসেন বলেন, সবজির দাম বেশি হওয়ায় বাজারে ডিম ও মুরগির চাহিদা বেড়েছে। এছাড়া, বৃষ্টির কারণেও বাজারে মুরগির সরবরাহ কম। যার প্রভাব পড়েছে দামের ওপর।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সবজির দাম এখনো চড়া, ডিমের দামও বাড়ছে

আপডেটের সময় : ০৫:০২:৪০ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬