নিউইয়র্ক ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সবার আগে দেব, শুভশ্রীর পোস্টের পর ফের আলোচনায় প্রেমের সম্পর্ক  

  • আপডেটের সময় : ১২:৫২:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টালিউডের দুই জনপ্রিয় তারকা দেব-শুভশ্রী। তাদের প্রেম ও বিচ্ছেদের কথা সবার জানা। তবে সম্প্রতি আবারও আলোচনায় এসেছে তাদের সম্পর্ক। অনেকেই বলছেন নতুন করে সম্পর্কে জড়িয়েছেন দেব-শুভশ্রী।

লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে রোমান্টিক গানে জুটি বাঁধার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। এরই মাঝে শুভশ্রীর একটি ক্যাপশন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। 

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম পাহাড় ও প্রকৃতির মাঝে ধারণ করা গানটিতে দেব ও শুভশ্রীর রসায়ন বেশ নজর কেড়েছে দর্শকদের। গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

এর মধ্যেই প্রকাশ্যে এসেছে দুই তারকার বেশ কিছু রোমান্টিক ছবি। কোনো ছবিতে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা গেছে, আবার কোনো ফ্রেমে ধরা পড়েছে ঘনিষ্ঠ মুহূর্ত।

এরই মাঝে সবচেয়ে বেশি নজর কেড়েছে শুভশ্রীর দেওয়া একটি ক্যাপশন। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ ক্যাপশনটি প্রকাশের পর ভক্তদেরদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে ছবিগুলো সিনেমার প্রচারণা ও চরিত্রের প্রেক্ষাপটের অংশ হিসেবেই প্রকাশ করা হয়েছে।

একটি ছবিতে দেখা যায়, শুভশ্রীর সামনে বসে রয়েছেন দেব। পেছন থেকে দেবকে জড়িয়ে রেখেছেন অভিনেত্রী। আরেকটি ফ্রেমে দেবের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রয়েছেন শুভশ্রী। দেবের হাতও আলতোভাবে ছুঁয়ে আছে তার মুখ।

পর্দার জুটির পাশাপাশি বাস্তব জীবনেও সম্পর্কে জড়িয়েছিলেন দেব-শুভশ্রী। পরে সেই সম্পর্কের ইতি ঘটে এবং দুজনেই নিজেদের জীবনে এগিয়ে যান। তবে বহু বছর পর পর্দায় তাদের এই পুনর্মিলন যে দর্শকদের পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়াই তার প্রমাণ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দূরপাল্লায় ২০ পয়সা/কিমি ও শহরে ১৮ পয়সা/কিমি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে: ট্রাম্প

২১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সবার আগে দেব, শুভশ্রীর পোস্টের পর ফের আলোচনায় প্রেমের সম্পর্ক  

আপডেটের সময় : ১২:৫২:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬