নিউইয়র্ক ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি প্রখ্যাত অভিনেতা রিফাত চৌধুরী, চান সহায়তা

  • আপডেটের সময় : ০২:১৭:১৭ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আশির দশকের বিশিষ্ট কবি ও প্রবীণ নাট্যাভিনেতা রিফাত চৌধুরী শারীরিক নানা জটিলতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নিদ্রাহীনতা এবং অতিরিক্ত শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এই গুণী শিল্পী। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

চিকিৎসাধীন এই প্রবীণ অভিনেতা জানান, শারীরিক জটিলতা থাকলেও মানসিকভাবে ইয়িনি শক্ত আছেন। তবে ভক্ত-অনুরাগীদের দোয়ার পাশাপাশি তার আর্থিক সহায়তা দরকার।

দীর্ঘ অভিনয়জীবনে রিফাত চৌধুরী পাঁচ শতাধিক টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘ক্যারাম’ এবং ‘মুড়ির টিন’। বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা এনে দেয়।

অভিনয়ের পাশাপাশি সাহিত্য অঙ্গনেও রিফাত চৌধুরীর রয়েছে দীর্ঘ পদচারণা। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করা এই কবির এ পর্যন্ত মোট ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সুস্থ হয়ে দ্রুতই আবারও অভিনয়ে ফেরা ও লেখালেখি চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। গুণী এই শিল্পীর সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনায় সহকর্মী, বন্ধু ও সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মায়ের রক্তাক্ত-নিথর দেহ আঁকড়ে ধরে কাঁদছিল দেড় বছরের শিশু

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হাসপাতালে ভর্তি প্রখ্যাত অভিনেতা রিফাত চৌধুরী, চান সহায়তা

আপডেটের সময় : ০২:১৭:১৭ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬