নিউইয়র্ক ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্ক জোরদার করছে ইরান-সংযুক্ত আরব আমিরাত

  • আপডেটের সময় : ০৫:০৫:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরান ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির যুবরাজ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে এই দুই নেতা বৈঠকে মিলিত হন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তারা অতীত ভুলে ভবিষ্যতের দিকে নজর দিতে এবং যৌথ সহযোগিতার ক্ষেত্রে একটি সাধারণ সমঝোতায় পৌঁছাতে সম্মত হয়েছেন।

উভয় নেতা আঞ্চলিক পরিস্থিতি, উত্তেজনা হ্রাস এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো। ফেব্রুয়ারি মাসে ইরানকে লক্ষ্য করে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর ইরানের সামরিক, জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয় এবং ইরানও পুরো অঞ্চলজুড়ে পাল্টা আক্রমণ চালায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সম্পর্ক জোরদার করছে ইরান-সংযুক্ত আরব আমিরাত

আপডেটের সময় : ০৫:০৫:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬