নিউইয়র্ক ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদামাটা ‘শিউলি সন্ধ্যা’য় পরীমণির জন্মদিন উদযাপন

  • আপডেটের সময় : ১২:৩৩:৩৭ অপরাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন মানেই যেখানে আগে চোখে পড়ত চোখধাঁধানো আভিজাত্য, জাঁকজমকপূর্ণ থিম আর তারকার মেলা; সময়ের আবর্তে এবার সেই চেনা উদযাপনে এসেছে বড় পরিবর্তন। কোনো আড়ম্বর নয়, এবার শরতের শুভ্র শিউলি ফুলের স্নিগ্ধতায় জীবনের বিশেষ দিনটি উদযাপন করলেন তিনি। এবারের আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’।

শনিবার (২৪ অক্টোবর) ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এবারের পুরো আয়োজনের মূল অনুপ্রেরণা ছিল শরতের শিউলি ফুল। ফুলটির কোমলতা ও প্রকৃতির সৌন্দর্যকে উপজীব্য করেই সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠান। এমনকি জন্মদিনের পোশাকেও সেই ভাবনার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলেন পরীমণি।

পরীমণি জানান, অক্টোবর মাস এলেই তার মনে শিউলি ফুলের কথা সবার আগে ভেসে ওঠে। সেই ভালোলাগা থেকেই জন্মদিনের আবহ তৈরিতে এই ফুল বেছে নেওয়ার সিদ্ধান্ত।

তবে স্বল্পস্থায়ী এই ফুল দিয়ে সাজসজ্জা করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল উল্লেখ করে অভিনেত্রী বলেন, শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব পরিকল্পনা সাজিয়েছি। ফেসবুকে স্ট্যাটাস দিয়েও বলেছিলাম আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দিতে। কিন্তু এই ফুল চার-পাঁচ ঘণ্টার বেশি তাজা রাখা অসম্ভব।

ফুল সংগ্রহের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি জানান, এক ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে তার জন্য শিউলি ফুল পাঠিয়েছিলেন। তবে ফুল দ্রুত মলিন হয়ে যাওয়ায় পুরো ভেন্যু সাজানো সম্ভব হয়নি। পরে সেই ফুল অনুষ্ঠানস্থলের সিঁড়িতে বিছিয়ে রাখা হয়।

পরীমণি বলেন, আমার খুব ইচ্ছে ছিল পুরো জায়গাটি শিউলি ফুলের বাগান বানিয়ে ফেলব। বাস্তবতায় তা সম্ভব না হওয়ায় নিজেই একটু শিউলি ফুলের মতো করে সেজেছি।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রিয় নানাকে হারানোর পর থেকেই পরীমণির জীবনে ও জন্মদিনের আয়োজনে দৃশ্যমান পরিবর্তন আসে। জাঁকজমক এড়িয়ে এখন একান্ত আপন মানুষদের সঙ্গেই সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

জন্মদিনের প্রথম প্রহরটি দুই সন্তান পুণ্য ও প্রিয়মের স্নেহ-ভালোবাসায় কাটিয়েছেন এই অভিনেত্রী। আড়ম্বরহীন এই বিশেষ দিনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে সন্তানদের মায়ায় জীবনের আরেকটি নতুন বসন্তকে বরণ করে নিলেন পরীমণি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

নিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

২৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাদামাটা ‘শিউলি সন্ধ্যা’য় পরীমণির জন্মদিন উদযাপন

আপডেটের সময় : ১২:৩৩:৩৭ অপরাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬