নিউইয়র্ক ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি বদিপুত্র ও ভাইদের আনা হলো কক্সবাজারে, কারাগারে পাঠানোর নির্দেশ

  • আপডেটের সময় : ১২:১৭:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিলেটে গ্রেপ্তার হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির দুই ভাইসহ চারজনকে কক্সবাজারে আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার এনে পুলিশ তাদের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন। কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে হাজির করা হলে শুনানি শেষে চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত চারজন হলেন, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন রায়হান, ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং পৌর কাউন্সিলর ও টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।

এর আগে বৃহস্পতিবার সকালে সড়কপথে পুলিশের ভ্যানে কঠোর পাহারায় তাদের কক্সবাজার আদালতে নেওয়া হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়ার পরপরই তাৎক্ষণিকভাবে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা জানান, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় থানায় দায়ের দুই মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়েছে। দুপুরে চার আসামিকে টেকনাফ আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান জানান, তাদেরকে গ্রেপ্তারের পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেট রওনা হয়। বুধবার তারা আসামিদের বুঝে নিয়ে রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজার পৌঁছায়। কক্সবাজারে আনার পর চারজনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে তোলা হয়। আদালত প্রক্রিয়া শেষে টেকনাফের সহিংসতা ও নাশকতার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা পুলিশের এই মুখপাত্র আরও জানান, এই চার আসামিকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলেও তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকতে পারে। সেসব মামলার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ডও চাওয়া হবে।

এর আগে, গত ২৪ নভেম্বর মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেট থেকে গ্রেপ্তারের পর বুধবার রাতে কক্সবাজার আনা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালতের আদেশে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাবেক এমপি বদিপুত্র ও ভাইদের আনা হলো কক্সবাজারে, কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেটের সময় : ১২:১৭:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬