নিউইয়র্ক ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খন্দকার মোশাররফ

  • আপডেটের সময় : ১২:৪৭:৫৬ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ইত্তেফাক ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, রোববার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য চাঙ্গি বিমানবন্দরে পৌঁছান ড. খন্দকার মোশাররফ হোসেন। সেখানে অবস্থানকালে তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়েছে।

গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। বর্তমানে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিঙ্গাপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খন্দকার মোশাররফ

আপডেটের সময় : ১২:৪৭:৫৬ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬